২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ৫ টাকার জন্য কক্সবাজারে রক্তারক্তি কান্ড

মাত্র ৫ টাকার জন্য রক্তারক্তি কান্ড ঘটে গেছে কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায়। ঘটনায় চারজন গুরুতর আহত হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জানা যায়, শুক্রবার বিকালে জাদিমুরা গ্রামের মোহাম্মদ নুর একই এলাকার বাঁচা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেনের কাছ থেকে পাওনা টাকা ফেরৎ চাইতে গিয়েছিল।

মোহাম্মদ হোসেনকে মোহাম্মদ নুর কোনও এক সময় ৫ টাকা ধার দিয়েছিল।

টাকা চাইতে গেলে মোহাম্মদ নুর, তার ছোট ভাই ও পিতা ছৈয়দ আহমদের ওপর বাঁচা মিয়া ও অন্যান্য সন্ত্রাসীরা হামলা চালায় এবং ব্যাপক মারধর করে।

এতে চারজন গুরুতর আহত হয়। আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।