তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
‘জনগণ এবং সরকারের মাঝে সেতু বন্ধনকারী হচ্ছে সাংবাদিক’, বলেছেন বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গাজিউল হাসান খান।
শুক্রবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীতে তিনদিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য ডানিডার সহযোগিতায় বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এ প্রশিক্ষণ কোর্সের অঅয়োজন করে।
আবেগবর্জিত, পক্ষপাতিত্বহীন, তাত্ত্বিক ও বাস্তবতার নীরিখে নিরপেক্ষ তথ্য ভিত্তিক পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাাকার জন্য গাজিউল হাসান সাংবাদিকদের প্রতি আহবান জানান।
২০ জন সাংবাদিকের অংশগ্রহনকৃত এই প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বাসস বৈদেশিক সম্পাদক ও সিনিয়র বিশেষ সংবাদদাতা জগলুল হায়দার চৌধুরী, ডেপুটি চীফ এডিটর জহুরুল আলম, পিআইবি সাবেক পরিচালক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া প্রমুখ।
