২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অর্থ উপার্জনের উৎস হতে পারে

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা বস্তিতে বসবাসরত মহিলাদের জন্য অর্থ উপার্জনের একটি উৎস হতে পারে। রাজধানীতে শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যপক নজরুল ইসলাম জনান, একটি অসচ্ছ্বল পরিবারের জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা আয়ের উৎস হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু প্রচুর পরিমানে আবর্জনা ব্যবস্থাপনার মতো পরিকল্পনা আমাদের নেই বলে তিনি মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দি ডেইলি স্টার পত্রিকার চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান, ওয়াস্ট কনসার্নের নির্বাহী পরিচালক মাকসুদ সিনহা, মহিলা সমিতির প্রেসিডেন্ট সেলিমা খালেদ এবং ঢাকা সিটি কর্পোরেশনের চীফ কনসারভেটরি অফিসার সোহেল ফারুকী সেমিনারে বক্তব্য রাখেন।

আবর্জনাকে উচ্ছিষ্ট হিসেবে না দেখে সম্পদ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেন মাকসুদ সিনহা।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন প্রত্যেকটি নাগরিক প্রতিদিন কমপক্ষে আধা কেজি আবর্জনা উৎপন্ন করছে। এর ফলে প্রতিদিন ঢাকা শহরে ৪৫০০-৫০০০ টন আবর্জনা জমছে। কিন্তু সিটি কর্পোরেশন ওই আর্বজনার শতকরা ৪৪ ভাগই সংগ্রহ করতে পারে।

তিনি আরো জানান, প্রায় এক লাখ গরীব লোক সারা ঢাকা শহর থেকে মোট আবর্জনার শতকরা ১৩ ভাগ সংগ্রহ করছে।

ঢাকার ¯তূপীকৃত আবর্জনার মধ্যে শতকরা ৬০ ভাগই খাদ্য সামগ্রী। আর বস্তিতে বসবাসকারী মহিলারা এসব বর্জ্যরে যথাযথ ব্যবহার করে বায়ো ফার্টিলাইজার উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে।

সেমিনারে একটি পরিসংখ্যানে বলা হয় রাজধানীর বিভিন্ন বস্তিতে ৩৫ লাখ বসবাসকারীদের মধ্যে ছয় লাখই মা।

এক কেজি কম্পোস্ট সার আড়াই টাকায় বিক্রি হয়, বস্তিতে বসবাসরত সচেতন মায়েরা তার পূর্ণ সদ্ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে। বক্তারা এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলার পক্ষে মত দেন এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান।