২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জেল থেকে ছাড়া পাওয়া ৭৬ বাংলাদেশীর দেশে ফেরা অবারো অনিশ্চিত

আবারও ভারতের জেল থেকে ছাড়া পাওয়া ৭৬ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয়েছে অনিশ্চিয়তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিএসএফ’র প্রহরায় চার সদ্যজাত শিশু ও সাত জন মহিলাসহ ৭৬ জন বাংলাদেশী নাগরিকের এখন ঠিকানা বেনাপোল সীমান্ত। ভারত কিংবা বাংলাদেশ কেউই তাদের দায়িত্ব নিতে অপারগ। নেহাতই রোজগারের জন্য ভারতে আসা এই গরীব মানুষগুলোকে মেদিনীপুরের কারাগারে কাটাতে হয়েছে প্রায় দু’বছর।

যদিও নিয়মানুযায়ী দূতাবাসের ব্যবস্থাক্রমেই আটক হওয়া বাংলাদেশের নাগরিকদের বিডিআর’র হাতে হস্তান্তরের কথা বিএসএফ’র, কিন্তু প্রশাসনিক গাফিলতিতে জেল কর্তৃপক্ষ দূতাবাসকে কিছুই জানায়নি।

বেনাপোল সীমান্তে ভারতের ইমিগ্রেশন অফিসার এন কে রায় বলেন, ‘এর আগেও দু’বার এই ৭৬ জনকে সীমান্তে আনা হয়েছিল, কিন্তু বিডিআর রাজি না হওয়ায় আবার মেদিনীপুর জেলে নিয়ে যাওয়া হয়। আরো একবার আনা হলো তাদের, জানিনা কি হবে?’

২০০৩ সালের ২৫ আগস্ট বৈধ ভ্রমণ কাগজপত্র সঙ্গে না থাকার কারনে কলকাতা থেকে মুম্বাই যাবার পথে গ্রেফতার করা হয় ৭২ জন পুরুষ ও মহিলাকে। তখন তাদের মেদিনীপুর আদালতে তোলা হলে আড়াই মাসের সাজা দেয় হয়। সাতক্ষীরা, রংপুর, যশোর এলাকা থেকে আগত এই বাংলাদেশী নাগরিকেরা পেশায় কাঠ ও বাড়ি তৈরির রাজমিস্ত্রি এবং কাজের সন্ধানে তারা ভারতে যায়। কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনুপ্রবেশকারী হিসেবে তাদের নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।

কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূতের অফিস থেকে বলা হয় যে, পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধক্রমে ঢাকায় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের তদন্তের পর আমরা নিশ্চিত হয়েছি তারা বাংলাদেশেরই নাগরিক।