২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৩১ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি এবং একাডেমিক কাউন্সিলের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। দুবছর মেয়াদী এ দুটি ফোরামের সিন্ডিকেটে দুটি এবং একাডেমীক কাউন্সিলের চারটি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

নির্বাচনে অংশ গ্রহণেচ্ছু শিক্ষকদের ২২ মার্চ দুপুর ১২টার মধ্যে মনোনায়ন পত্র দাখিল করতে হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ দুপুর ১২টা।

এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে একজন এবং সকল শিক্ষক ক্যাটাগরিতে অপর একজন সদস্য নির্বাচিত হতে পারবেন। অন্যদিকে একাডেমিক কাউন্সিলে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে দুজন এবং সহকারি অধ্যাপক এবং প্রভাষক ক্যাটাগরিতে অপর একজন সদস্য নির্বাচিত হবেন। তাছাড়া সকল ডীন, বিভাগীয় প্রধান ও অধ্যাপক একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন।