২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে র‌্যাবের ক্যাম্প প্রত্যাহার

কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) দু’টি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কুষ্টিয়ায় নিয়োজিত র‌্যাব সদস্যরা সকালেই কুষ্টিয়া ক্যাম্প ত্যাগ করে বিকালে খুলনায় অবস্থিত তাদের ৬ নম্বর ব্যাটালিয়নে  রিপোর্ট করেছেন।

হঠাৎ করে র‌্যাবের ক্যাম্প গুটিয়ে নেওয়ার ফলে জনমনে ভীতি ও আতংক দেখা দিয়েছে।

কুষ্টিয়া থেকে র‌্যাব প্রত্যাহার করে নেওয়ার এখনও কোনো কারণ জানা যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-৬ এর কুষ্টিয়া ক্যাম্পের ইন চার্জ ক্যাপ্টেন মুনীরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, এটা রুটিন ওয়ার্কের অংশ।

ক্যাম্প গুটিয়ে নেওয়া হলেও সাদা পোষাকে র‌্যাবের গোয়েন্দারা অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। 

এদিকে র‌্যাব’র এডিজি কর্নেল চৌধুরী ফজলুল বারী জানান, এ ব্যাপারে তিনি কিছ্ইু জানেন না।