২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভিতে প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে ফেরদৌস আরা বেগম যোগ দিলেন

বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহিলা মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব ফেরদৌস আরা বেগম বুধবার যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

এর আগে ২০০৪ সালের অক্টোবর মাসে তিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং সংস্থাপন মন্ত্রণালয়ে যোগদান করেন।

অতিরিক্ত সচিব হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে ২০০২ সাল থেকে দায়িত্ব পালন করেন।

ফেরদৌস আরা বেগম ১৯৭৭ সালে বিসিএস (কর) ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কর কমিশনার পদে সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি বিভিন্ন পর্যায়ে পদোন্নতি পেয়ে বাংলাদেশের প্রথম মহিলা কর কমিশনার নিযুক্ত হন।