বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যয় সবচেয়ে বেশি
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যয় সবচেয়ে বেশি। বুধবার এক সেমিনারে কৃষি মন্ত্রী এম কে আনোয়ার এ তথ্য দেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে চালসহ অন্যান্য কৃষি পণ্যের বাজার দরও আমাদের দেশে বেশি
মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিখাতে সেচ বাবদ উৎপাদন ব্যয়ের ২৮ শতাংশ ব্যয় হয়। অন্যদিকে, ভারতে এই ব্যয় ১৩ শতাংশ, থাইল্যাণ্ডে ৮ শতাংশ এবং ভিয়েতনামে ৬ শতাংশ।
বীজ সংকটকে কৃষি খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারিভাবে কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশের চাহিদার মাত্র ৫ ভাগ সরবরাহ করতে পারে। চলতি বছর বিএডিসির বীজ সরবরাহ দ্বিগুন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার ডিজেলের মূল্য কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
