বাগেরহাটে শ্রমিক লীগ নেতা সাদু খাঁ হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে
প্রায় দেড় বছর পর বাগেরহাট জেলা শ্রমিক লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান সাদেকুল ইসলাম ওরফে সাদু খাঁ হত্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে।
সিআইড পুলিশ মঙ্গলবার এজাহারভুক্ত তিন আসামীর বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করে।
আসামিরা হল: মোরেলগঞ্জের তেলিগাঁতি ইউনিয়নের বহি®কৃত বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, স্থানীয় বিএনপি নেতা আকরাম খান এবং তার সহোদর আশরাফ খান।
মামলার তদন্ত শেষে সন্দেহভাজন আটক মিজানুর রহমান মিজানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২০০৩ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় সন্ত্র
াসীরা তেলিগাঁতি সাদু খাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম নান্টু বাদি হয়ে ওই তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন।
