ঝালকাঠিতে একরাতে ৩ বাড়িতে ডাকাতি
জেলার সদরের নওয়াপাড়া গ্রামে মঙ্গলবার রাতে একদল সশস্ত্র ডাকাত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং তার প্রতিবেশি দু’ পরিবারের ঘরে হানা দিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতদের পিটুনিতে আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মাস্টারের মেয়ে আহত হয়।
স্থানীয় সুত্র জানায়, ১০/১২ জনের একটি সশস্ত্র দল মঙ্গলবার রাত একটার দিকে মফিজুর রহমানের বাসার দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটতরাজ চালায়। পরে তারা অন্য দুটি ঘরেও হানা দেয়।
