ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই একটি স্থানে এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালি, চট্টগ্রাম এবং কুমিল¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার রাজধানীতে সূর্যাস্ত হবে ৬টা ৮ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ৬টা ৬ মিনিটে।
