২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে সফররত সৌদি যুবরাজের সৌজন্য সাক্ষাত

সফররত সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল জলিল আল সউদ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, সাক্ষাতকালে রাষ্ট্রপতি দ্ইু ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে সে দেশের সরকারের সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দক্ষ শ্রমিক ও আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশাজীবীদের সৌদি আরবে যাওয়ার সুযোগ প্রদানের জন্য সৌদি যুবরাজের প্রতি আহবান জানান।

বাংলাদেশে সৌদি সরকারের পক্ষ থেকে বিনিয়োগ আরো বাড়ানোর আশ্বাস দিয়ে সৌদি যুবরাজ বলেন, তাদের সরকার বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রাষ্ট্রপতিকে তিনি বাংলাদেশে হোটেল খাতে সৌদি আরবের বিনিয়োগের ইচ্ছার কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এমপি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল ওবায়েদ আল নামলা, সৌদি যুবরাজের উপদেষ্টা ড. খালেদ আব্দুল্লাহ আল মনসুর, সিটি গ্র“পের কর্পোরেট ফাইনান্স প্রধান মাইকেল রবিন জেনসেন, সৌদি যুবরাজের নির্বাহী সহকারী ডিন জোকদার, পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, রাষ্ট্রপতির একান্ত সচিব এম আবু সোলায়মান চৌধুরী, সামরিক সচিব এ এন এম মনিরুজ্জামান ও প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।