২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ডাইনিং হল কর্মচারী সমিতির ধর্মঘট স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাইনিং হল কর্মচারী সমিতির ধর্মঘট মঙ্গলবার স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 06:35 AM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতির এক সভা শেষে সমিতির সভাপতি মো. বাবুল হোসেন এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমানের সাথে বৈঠকের পর পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, চাকুরি স্থায়ীকরণের দাবিতে ডাইনিং হল কর্মচারীরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছিল।