২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বাধীনতা মেলা '০৫ শুরু

চট্টগ্রামের লালদীঘি ময়দানে মঙ্গলবার শুরু হয়েছে স্বাধীনতা মেলা-২০০৫। বিকেল চারটায় মেলার উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

২৯ মার্চ পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেলে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, স্বাধীনতা মেলা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।