২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসমস গ্রুপের সাথে ভারতীয় গেইল লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্যাস প্রক্রিয়াজাতকরন এবং এলপিজি প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ভারতীয় কোম্পানি গেইল লিমিটেড বাংলাদেশের কসমস গ্র“পের সাথে মঙ্গলবার যৌথ সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের পর গেইল লিমিটেড কসমস গ্র“পের গ্যাস প্রক্রিয়াজাতকরন প্রকল্পসমূহের দায়িত্ব গ্রহন করতে পারবে। স্মারক অনুসারে এই ধরনের প্রকল্প স্বল্প খরচে এবং সময়মত বাস্তবায়নের জন্য এবং দ্রুততার সাথে বিভিন্ন ধরনের প্রশাসনিক অনুমতি আদায়ের ক্ষেত্রে কসমস গ্র“প সহায়তা ্রদান করবে।

ব্যবসার পরিধি সম্প্রসারনে গেইল লিমিটেডের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কসমস গ্র“প। এক্ষেত্রে তারা সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন কোম্পানির সাথে গ্যাস প্রক্রিয়াজাতকরন, এলপিজি উৎপাদন, বিতরন এবং বিপনন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গেইল লিমিটেড এবং কসমস গ্র“প উভয়ই গ্যাস প্রক্রিয়াজাতকরন এবং এলপিজি প্রকল্পের নকশা প্রনয়ন, পরিচালনা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে পেট্রোবাংলা এবং এর অঙ্গসংগঠনসমূহের পরামর্শকের ভূমিকা পালন করতে পারবে।

প্রাকৃতিক গ্যাস কোম্পানি হিসেবে পরিচিত গেইল লিমিটেড গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও উৎপাদন থেকে শুরু করে গ্যাস ও গ্যাসজাত দ্রব্য বিপনন ও বিতরন করে থাকে। এছাড়া গেইল লিমিটেডের পেট্রোক্যামিকেল, টেলিযোগাযোগ এবং এলপিজি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ রয়েছে। গ্যাস প্রক্রিয়াজাতকরন প্রকল্প ছাড়াও কোম্পানিটির বিদ্যুৎ, এলএনজি এবং নগর গ্যাস বিতরন ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে।

কসমস গ্র“প বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। গ্যাস অনুসন্ধান, সরবরাহ এবং বিতরনের পাশাপাশি কসমস গ্রƒপ ভূ-তাত্ত্বিক জরীপ, প্রকল্প ব্যবস্থাপনা ও পরিচালনা, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরন কার্যও পরিচালনা করে আসছে।