ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই একটি স্থানে এবং যশোর, কুষ্টিয়া এবং কুমিল¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার রাজধানীতে সূর্যাস্ত হবে ৬টা ৮ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ৬টা ৭ মিনিটে।
