২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জকিগঞ্জে উদ্ধারকৃত বোমা ও অস্ত্র ভারতের তৈরি

জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল গ্রামের চেয়ারম্যান বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধারকৃত বোমা ও অস্ত্র ভারতের তৈরী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এ ঘটনায় আটক চেয়ারম্যানকে পুলিশ ছেড়ে দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

র‌্যাব সুত্র জানায়, বিস্ফোরকগুলোর গায়ে লেখা ছিল ‘সান ব্র্যান্ড এণ্ড মেড ইন গেলর’। গেলর ভারতের একটি স্থানের নাম। সেকারণে র‌্যাব ধারনা করছে বোমাগুলো একই বিস্ফোরক দিয়ে তৈরী এবং এগুলো ভারতেরই তৈরী।

এদিকে আটককৃত কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান হারুনকে অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য লোকজন নির্দোষ দাবি করে আবেদন করলে রোববার রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

ভারতীয় সীমান্ত দিয়ে বোমা, বিস্ফোরক ও পিস্তল কিভাবে দেশে ঢুকলো র‌্যাব তা তদন্ত করে দেখছে।