সাময়িকভাবে নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধের আদেশ
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধের দপ্তারাদেশ দিয়েছে।
খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি ও আগামী গ্রীস্মে লোডশেডিং এর পরিমাণ বৃদ্ধির আশংকায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র মতে, বিদ্যুৎ বিতরণ বিভাগের দক্ষিণাঞ্চল- চট্টগ্রাম’র প্রধান প্রকৌশলী কে.এন.সেন গত ৮ মার্চ এক পত্রে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখার লক্ষ্যে সকল প্রকার নতুন বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সকল জেলার নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে।
