২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিক মিয়া টিঅ্যান্ডটি খেলার মাঠ দখলদারমুক্ত করার দাবি

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর টিঅ্যান্ডটি খেলার মাঠ বারবার দখলের প্রতিবাদে ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’সহ কয়েকটি সংগঠন সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পরিবেশ বাঁচাও আন্দোলন’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে ওই খেলার মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে যোগ দেওয়া অন্য সংগঠনগুলো হচ্ছে: ইন্দিরা রোড ক্রীড়া চক্র, নবারুণ ক্রীড়া চক্র, গ্রীন লীফ, প্রান্তিক ক্রীড়া চক্র এবং রাজাবাজার ক্রীড়া চক্র।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে মাঠটিকে দখলদারমুক্ত করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি, বেসরকারি এক শ্রেণীর অসাধু ব্যক্তি মেলার নামে মাঠটি দখল করে নিচ্ছে। বছরের ছয় মাসই মাঠটি অবৈধ দখলে থাকে। এতে খেলাধুলাসহ জীবনযাত্রা ও সুস্থধারার বিকাশকে ব্যাহত হচ্ছে।

আব্দুল কাদের নান্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবু নাসের খান, গোলাম কিবরিয়া, বিনয় মণ্ডল, রবিন বিশ্বাস, আতাউর রহমান প্রমুখ।