২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণা ও পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব: বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজের জাতীয় বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা যুগোপযোগী গবেষণা এবং পশু সম্পদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব বলে জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সোমবার সকালে কলেজ অডিটরিয়ামে ৪ দিন ব্যাপি বৈজ্ঞানিক সম্মেলন ও গ্র্যাজুয়েশন উৎসবের উদ্বোধনি অনষ্ঠানে প্রধান এবং বিষেশ অতিথি ছিলেন যথাক্রমে, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রনালয়ের সচিব ইকবাল উদ্দিন আহমেদ চৌধরী এবং বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাসের কাউন্সেলর ড. মাইকেল এন্ডারসন এবং ব্রিটিশ কাউন্সিলের পরিচালক ড. জনি রলিনসন। বাংলাদেশ পশু সম্পদ সার্ভিস বিভাগের মহাপরিচালক ড. সালেহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ড. নীতিশ চন্দ্র দেবনাথ।

মাইকেল এন্ডারসন তার বক্তব্যে ডেনমার্ক সরকারের অর্থায়নে বাংলাদেশে একটি পশু সম্পদ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা ঘোষণা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কলেজের নয়জন শিক্ষক তাদের পৃথক নয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

বিকেলে তৃতীয় অধিবেশনে  লন্ডনস্থ রয়েল ভেটেরিনারি কলেজের গবেষক ড. জ্যাভিয়ার গুলতেইনসহ অপর চারজন শিক্ষক তাদের নিজস্ব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

মঙ্গলবার সকালে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পল্লী উন্নয়নে পশু সম্পদের ভূমিকা শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। চারটি অধিবেশনে  বিভক্ত সিম্পোজিয়ামে দেশী-বিদেশী গবেষকদের মোট ১৩টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

শেষ দিন ১৭ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় গ্রাজুয়েশন উৎসব। এতে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।