২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী - মাসুদ মিয়া

রাজশাহী রেঞ্জের ডিআইজি নূর মোহাম্মদ গত শনিবার বিকালে পুলিশ সুপার মাসুদ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের প্রাথমিক সত্যতা সম্বলিত একটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ সুপার মাসুদ মিয়ার বিরুদ্ধে বাংলা ভাইয়ের ক্যাডারদের সহযোগিতা প্রদানসহ নানা কাজে অনিয়ম, দুর্নীতি, পুলিশ প্রশাসনে বিশৃংখলা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের কর্মকর্তারাও মাসুদ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছে বলে জানা গেছে।

শুক্রবার মাসুদ মিয়াকে রাজশাহী থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি পরের দিনই মাসুদ মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের সারসংক্ষেপ ঢাকায় প্রেরন করেন। রাজশাহীতে থাকাকালীন সময়ে মাসুদ মিয়া বাংলা ভাইকে সহায়তা করার কারনে বিতর্কিত হয়। বাংলা ভাইয়ের সঙ্গে তার কার্যালয়ে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠকের অভিযোগ রয়েছে।