স্বরূপকাঠিতে ছারছিনা মাদ্রাসা ছাত্রদের হামলায় আহত ১০
জেলার স্বরূপকাঠি উপজেলায় রোববার ছারছিনা মাহফিল প্রাঙ্গণে তুচ্ছ ঘটনার জের ধরে ছারছিনা মাদ্রাসার ছাত্ররা তিনটি দোকান ও একটি বাড়িতে হামলা চালায়। এ সময় ছাত্রদের হামলায় ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাদ্রাসার কয়েকজন ছাত্র মাহফিল প্রাঙ্গণের অস্থায়ী হোটেলের মালিক আব্দুল আজিজের দোকানের খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় দোকান মালিকের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ওই ছাত্ররা আব্দুল আজিজের হোটেলে হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে ছাত্ররা আরও দুটি দোকানে হামলা চালায়। এ ঘটনায় হোটেল মালিকসহ প্রায় ১০ জন আহত হয়। আহতরা অন্য একটি বাড়িতে আশ্রয় নিলে মাদ্রাসা ছাত্ররা সেখানেও হামলা চালায়।
