২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আট বছরের শিশুর ধর্ষকের শাস্তি দাবি

আট বছরের এক শিশু ধর্ষিত হওয়ার প্রতিবাদে জেলার দামুরহুদা উপজেলার কয়েক শত নারী রাস্তায় অবস্থান নিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মুক্তি মহিলা উন্নয়ন সংগঠন কার্পাসডাঙ্গা ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সভার আয়োজন করে।

পরে তারা দামুরহুদা থানা নির্বাহি কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলার ডিসি ও এসপির কাছে স্মারকলিপি পেশ করেন।

সূত্র জানায়, গত ৪ মার্চ দামুরহুদা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে টিপু (৩০) আট বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে।