২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল শোধনাগার স্থাপনে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে হাই-টেক

সৌদি আরবের বিখ্যাত পেট্রেলিয়াম কোম্পানী হাই-টেক ইন্টারন্যাশনাল চট্টগ্রাম স্থল বন্দরে একটি তেল পরিশোধনাগার স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

হাই-টেক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ডঃ ইয়াসিন এস ইন্দরকিরি শনিবার জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সাথে এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান।

তিনি জানান, স্থানীয় চাহিদা পূরণ করে কোম্পানী বিদেশেও পরিশোধিত তেল রপ্তানি করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রনালয় কোম্পানীকে এ ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার কথা বলেছে এবং  মংলা ইপিজেড এলাকায় স্থান নির্বাচনের জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে।