চলচ্চিত্র পরিচালক বাদল রহমানের স্ত্রী মারা গেছেন
বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার বাদল রহমানের স্ত্রী রুমা রহমান শনিবার নয়াদিল্লির এক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
গত বছর রুমা রহমানের কিডনি বদল করা হয়। ফুসফুসের চিকিৎসার জন্য এবার তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি স্বামী, দুই কন্যা ও এক পুত্র এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রুমা রহমানের মরদেহ রোবাবর ঢাকায় আনা হবে।
