নারায়ণগঞ্জের দুই শীর্ষ সন্ত্রাসীকে রাজধানীরর টিকাটুলি থেকে আটক
বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুরত আলী বাহিনীর প্রধান এবং তার সেকেন্ড ইন কমান্ডকে পুলিশ শুক্রবার রাজধানীর টিকাটুলি এলাকা থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর টিকাটুলির একটি কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে আসলে আবদুর রব (৩৮) এবং তার সেকেন্ড ইন কমান্ড আমানউল্লাহ (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।
আবদুর রবের বিরুদ্ধে কামরুজ্জামান কামুর পরিবারের পাঁচ জনকে হত্যাসহ ১৭টি মামলা এবং আমানউল্লাহর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
