২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সগঞ্জে নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ১০

মুন্সীগঞ্জের বুড়িগঙ্গা-ধলেশ্বরী মোহনায় শনিবার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি খেয়া নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বিকেল ৫টার দিকে ইছা আমানত নামের একটি বালুর জাহাজের সাথে নৌকাটির ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলেনা বেগম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১০ যাত্রী।

দুর্ঘটনায় আহত ৪৫ জন যাত্রীকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।