এমভি তৃষা উদ্ধারে পদক্ষেপ নেই, গাবখান চ্যানেল বন্ধের আশঙ্কা
ডুবে যাওয়া কোস্টার এমভি তৃষা উদ্ধারের পদক্ষেপ না নেওয়ায় গাবখান চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় এক হাজার মেট্রিক টন সিমেন্ট বোঝাই কোস্টার এমভি তৃষা ডুবে গেলে গাবখান চ্যানেল বন্ধ হয়ে যায়। এমভি তৃষা উদ্ধার না হওয়ার ফলে সকল প্রকার বড় ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে মংলার সাথে দেশের অনান্য বন্দর ও নৌপথের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এবং খুলনা-ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ ১০ জেলার সেচ ব্যাবস্থায় বিপর্যয় সৃষ্টির আশংকা করা হচ্ছে।
