২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ, কমার্স কলেজ বন্ধ ঘোষণা

খুলনায় শুক্রবার ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় সরকারি আজম খান কলেজে তিন দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সূত্র জানিয়েছে, ১২ মার্চ শনিবার থেকে ১৪ মার্চ সোমবার পর্যন্ত কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে এ সময়ে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলবে।

এদিকে, কমার্স কলেজের এ সংঘর্ষের ঘটনায় নগরীর অন্যান্য কলেজগুলোতেও উত্তেজনা বিরাজ করছে। ১১ মার্চ শুক্রবার আজম খান কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দু দফা সংঘর্ষ বাধে। এতে ছাত্রদল, ছাত্রশিবির এবং ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী আহত হয়।