পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের কালিকাপুর নামক স্থানে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটায় বগুরা থেকে পাবনাগামী শুকনো মরিচ বোঝাই একটি ট্রাক কালিপুর নামক স্থানে পৌছুলে একটি রিক্সা ভ্যানকে বাঁচাতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ ১৫ জন আহত হয়।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
