২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে ডায়িং ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে ৩ জন নিহত ,আহত ২০

নারায়নগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং ফ্যাক্টরিতে ব্রয়লার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে । নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এবং আহতদের বেশিরভাগই  ডায়িং কারখানাটির শ্রমিক এবং আশপাশের বাড়ির বসিন্দা ।

নিহ৩দের মধ্যে মোজাম্মেল হোসেন এবং তার ১০ বছরের কন্যা রিতু র‌্যাপিড ডায়িং ফ্যাক্টরির পাশেই একটি বাড়িতে থাকত। নিহত মহিলার নাম শেলু বেগম। আহতদের মধ্যে শ্যামলি,সালমা,মনির,মুহসিন এবং দিবাল বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।