বগুড়ায় পুলিশ নিজের হাতে আহমদিয়া মসজিদ কমপ্লেক্সে খতমে নবুওয়তের সাইনবোর্ড ঝুলিয়ে দিল ॥ সর্বত্র নিন্দা
আন্তর্জাতিক খতমে নবুওয়ত আন্দোলনের কয়েক হাজার লাঠিধারী শহরে কেন্দ্রস্থল সাতমাথায় অবস্থান নেয়ায় শুক্রবার দীর্ঘ ছয় ঘন্টা বগুড়া শহর অবরুদ্ধ ছিল। পরিস্থিতি নিয়šত্রণে আনতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় পুলিশ নিজের হাতে বগুড়া শহরে সেউজগাড়ী এলাকায় আহমদিয়া মসজিদ কমপ্লেক্সে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
পুলিশের এ কাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতাকর্মী এবং এলাকাবাসীরা হতবাক হয়ে যান। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি নুর মোহাম্মদ এ ব্যাপারে কোন মšতব্য করতে অস্বীকৃতি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ সুপার কাজী মোরতাজের নির্দেশ পেয়ে সন্ধ্যা ছয়টায় পুলিশ নিজ হাতে “বগুড়া শহরস্থ কাদিয়ানীদের উপাসনালয়, মসজিদ মনে করে কোন মুসলমান ধোকায় পড়বেন না” লেখা সাইনবোর্ডটি ঝুলিয়ে দেয় ।
ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হক আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সংসদে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে পরদিন সরকারের ভাগ্য কি আছে আমরা তা বলতে পারবোনা। এ সরকার আর ক্ষমতায় আসতে পারবেনা, আমরা রক্ত দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবো। এ জন্য আমাদের ৫০ হাজার প্রশিক্ষিত যুবক তৈরি আছে। ওইদিন হয় আমরা শহীদ হবো নয়তো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবো।
