২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার হুগলা বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

জেলার পূর্বধলা উপজেলার হুগলা বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান ভষ্মিভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে জানা গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

স্থানীয় সুত্র জানায়, একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। সাথে সাথে আশোপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোণার পূর্বধলা-ধোবাউড়ার সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ আলী এম.পি, নেত্রকোণা জেলা প্রশাসক হোসাইন জামিল ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।