কারাগারে ২ ছাত্রের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ
একটি মিথ্যা মামলায় প্রায় তিন মাস জেলা কারাগারে আটক দৃই স্কুল ছাত্র অবশেষে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে।
গোপালগঞ্জের প্রথম শ্রেনীর মেজিষ্ট্রেট মোহাম্মদ শাহ আলমের নির্দেশে জেল কর্তৃপক্ষ এই সুযোগ দেয়।
গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভকেশনাল) এর ছাত্র আজিজুর রহজমান রনি (১৫) এবং মোঃ জুয়েল (১৫) কে পুলিশ পাঁচ মাস আগে সন্দেহজনকভাবে গ্রেফতার করে একটি নারী নির্যাতন মামলায় কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য গত বছর ১১ আগষ্ট জেলার সদর হাসপাতালের আরএমও ডাঃ সাইফুদ্দিন আহমেদের কন্যা লুবনা জাহান বন্যা অপহরণের ঘটনায় বন্যার স্বীকারোক্তি অনুযায়ি খোকন নামের এক যুবককে আসামী করে থানায় একটি মামলা করা হয়। এ ঘটনার দুমাস পর পুলিশ এজহারভূক্ত আসামী খোকনকে গ্রেফতার না করে রনি ও জুয়েলকে গ্রেফতার করে।
আদালত দীর্ঘ দিন তাদের জামিন মঞ্জুর না করায় তারা কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
