গাবখান চ্যানেলে নৌযান চলাচল বন্ধ, ডুবে যাওয়া কোষ্টার উদ্ধার হয়নি
জেলার গাবখান চ্যানেলে বৃহস্পতিবার ডুবে যাওয়া কেষ্টার এমভি তৃষা -১ উদ্ধারে কোনী কার্যকর পদক্ষেপ না নেয়ায় বড় ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএ’র দু’জন উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় ডুবুরি নামিয়ে কোস্টারটির অবস্থান চিহ্নিত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে অয়েল ট্যাংকার এমটি যমুনার ধাক্কায় একহাজার মেট্রিকটন সিমেন্ট বোঝাই এমভি তৃষা-১ ডুবে যায়। এ ব্যপারে কোস্টারের মাষ্টার আমীন শরীফ বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ঘাতক ট্যাংকার এমটি যমুনাকে আটক করে।
