২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিবিদ্ধ কাঞ্চন শেরে বাংলা মেডিকেলে মারা গেছে

জেলার স্বরূপকাঠীর নান্দাহার গ্রামের গুলিবিদ্ধ মিজানুর রহমান কাঞ্চন (৪০) শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) মারা গেছেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল কাঞ্চনের বাড়িতে ডাকাতি করার সময় তাদের ছোড়া গুলি কাঞ্চনের পেটে লাগে। পরে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে স্বরূপকাঠী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাঞ্চনের পরিবার।