উত্তরায় র্যাবের 'ক্রস ফায়ারে' এক যুবক নিহত
ঢাকার উত্তরায় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ক্রস ফায়ারে শুক্রবার ভোরে এক অজ্ঞাত পরিচয়ের অভিযুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মহাখালী থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অস্ত্র উদ্ধারের জন্য উত্তরা থানার হরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাশ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে গেলে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে পড়ে গ্রেফতারকৃত যুবক নিহত হয়।
পরে র্যাব নিহতর লাশ হরিরামপুর ইউপি সদস্য আমান উল্লাহ ভুঁইয়ার কাছে লাশ হস্তান্তর করে ।
