২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪র্থ বারের মতো শাবি’র নবনির্মিত হল উদ্বোধনের ঘোষণা, নামকরণ নিয়ে জটিলতা

নির্মানের দীর্ঘ তিন বছর পর আগামী ১২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হল উদ্বোধন করা হবে বলে চতুর্থ বারের মতো ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

উদ্বোধনের আগেই নতুন এই হলটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন আধিপত্য বিস্তারের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ছাত্রলীগ ক্যাম্পাসে এক জরুরী সভায় হলের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ করার দাবি জানিয়েছে। কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট দেয়ারও হুমকি দেয় তারা।

২০০২ সালের এপ্রিলে নির্মান কাজ শেষ হলে তিন বার হলটি উদ্বোধনের উদ্যোগ নেয়া হলেও তা বাস্তাবায়িত হয়নি। ২০০০ সালের মার্চে ৫ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে হলের নির্মান কাজ শুরু হয়।