২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের কর্তব্য অবহেলায় রংপুর মেডিকেলে নার্স নেত্রীর মৃত্যু, নার্সদের বিক্ষোভ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কর্তব্য অবহেলায় একজন নার্স নেত্রীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষুব্ধ নার্সরা চিকিৎসকের বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

আকস্মিক এ ঘটনায় মেডিকেলের চিকিৎসা ব্যাবস্থা অচল হয়ে পড়ে। অনেক রোগী হাসপাতাল ছেড়ে পার্শ্ববর্তী ক্লিনিকগুলোতে ভর্তি হয়। অভিযুক্ত চিকিৎসক গা ঢাকা দিয়েছেন।

নার্সরা জানায়, মনোয়ারা বেগম গত ২৬ ফেব্র“য়ারি জরায়ুর অসুবিধার কারনে রংপুর মেডিকেলে ভর্তি হন। ভর্তির ৪ দিন পর ১ মার্চ চিকিৎসক আজিজুর রহমান তার জরায়ুর অপারেশন করেন। অপারেশনের পর গত রোববার  মনোয়ারা বেগম পুনরায় অসুস্থ হয়ে পড়েন ।

নার্সরা অভিযোগ করে বলে, পুনরায় অসুস্থ হওয়ার পর নার্সরা চিকিৎসকদের সহযোগিতা চাইলে কোন চিকিৎসক এগিয়ে আসেনি। বরং তাদের বলা হয় যিনি অপারেশন করেছেন তিনিই রোগীকে দেখবেন। এরই মধ্যেই মনোয়ারা বেগমের অপারেশন স্থলে পচন ধরে যায়। নার্সরা সম্মিলিত ভাবে চিকিৎসকদের এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানালে  বুধবার চিকিৎসক আজিজুর রহমান রোগীকে দেখতে আসেন এবং ্ঔষধপত্র দিয়ে যান। কিন্তু বুধবার সকালেই নার্স নেত্রী মনোয়ারা বেগম মারা যায়।