বাংলাদেশ-ডেনমার্ক সাংস্কৃতিক কর্মসূচি ১৭ মার্চ শুরু
বাংলাদেশ ও ডেনামর্কের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন স্থাপনে উভয় দেশ সম্মত। বৃহস্পতিবার দুটি দেশের কর্মকর্তারা একথা জানান।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী ১৭ মার্চ হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের দুশোতম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো মাসব্যাপী কর্মসূচি আয়োজন করা হবে।
বৃহস্পতিবার ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারে (এমএমসি) আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের আয়োজকরা হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের সৃষ্টি নিয়ে মাসব্যাপী নানা আয়োজনের কথা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উৎসবের সমন্বয়ক হেইন টর্নাজের, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এম মাসুদ, চিত্রশিল্পী মোস্তফা কামাল, খম হারুন ও এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু।
অনুষ্ঠানে গানের কনসার্টের পাশাপাশি নাটক ও সিনেমার আয়োজন করা হবে। শিল্পকলা একাডেমীতেই বেশিরভাগ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ডেনিশ দূতাবাস ও ব্রিটিশ কাউন্সিল থেকে বিনামূল্যে অনুষ্ঠানের প্রবেশপত্র বিতরণ করা হবে।
