২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পুলিশের জন্য ৫০০ অত্যাধুনিক অস্ত্র

বঙ্গোপসাগরের উপকূলে চোরাচালান ও সশস্ত্র ডাকাতদল প্রতিরোধে পুলিশকে আরও তৎপর ও শক্তিশালী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার জেলা পুলিশকে ৫০টি ভারি অস্ত্রসহ প্রায় পাঁচ শত অত্যাধুনিক রাইফেল প্রদান করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

কক্সবাজারের বর্তমান পুলিশ সুপার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ যোগদানের পর থেকে জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা চেষ্টা শুরু করেন। এ সময় বিভিন্ন পাহড়ী এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৩০জন চিহিৃত ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে। এই অভিযানচলাকালে ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ে দুই পুলিশ সহ চার জন  মারা যায়।

পুলিশ সূত্র জানায়,  মূলত দুই পুলিশ কনষ্টেবল ডাকাতের গুলিতে মারা যাওয়ার পরই পুলিশের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে পুলিশ সুপার আরও অত্যধুনিক অস্ত্র আনার চেষ্টা চালান। তারই ধারাবাহিকতায় পাঠানো এসব অস্ত্রের মধ্যে   একে- ৪৭ রাইফেলে, ৩০টি এস.এম.জি, যুদ্ধে ব্যবহার হয় এমন ২৫টি এল এম জি ও প্রায়  চার শত চাইনিজ রাইফেল।

পুলিশের একজন কর্মকর্তা এর সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে এসব অস্ত্র জেলার থানা ও পুলিশ ফাঁিড় গুলোতে বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে প্রথম এই ভারি অস্ত্র দিয়ে মহেশখালীর কালারমার ছড়ার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।