২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৫শ ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

ফরিদপুরের গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকালে শহরের ভাজনডাঙ্গা গ্রাম খেকে একটি প্রাইভেটকারসহ জালাল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ তার কাছ থেকে ৫শ ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ভাজনডাঙ্গা গ্রাম থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্টো-ক-০৩-৩৫৩০) আটক করে বনেট থেকে ৫শ ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় কার চালক পালিয়ে গেলেও পুলিশ জালালকে আটক করে। 

জালালের বাড়ি ভাজনডাঙ্গা গ্রামে। উদ্ধারকৃত ফেনসিডিল ঝিনাইদহ থেকে ফরিদপুরে আনা হয়েছিলো।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।