ফরিদপুর সরকারি কলেজের অধ্যক্ষের ইন্তেকাল
ফরিদপুর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ এইচএম আব্দুর রব বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাহবুবুল হক চৌধুরীর ভগ্নীপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এক শোক বাণীতে বলেন, তিনি অত্যন্ত ন্যায় পরায়ণ, সৎ, আদর্শবান ও ধার্মিক শিক্ষক ছিলেন।
তাঁর স্ত্রী মমতাজ বেগম বর্তমানে ফরিদপুর সাজেদা কবির উদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষিকা।
মরহুমের লাশ বৃহস্পতিবার চকবাজার জামে মসজিদে জানাজা শেষে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে।
