২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মেয়ে-মা হতাহত

শহরতলীর ইছানীল স্কুল সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে সকাল আটটার দিকে এক সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে , গুরুতর আহত হয়েছে শিশুটির মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জানা যায়, টেম্পু থেকে নামার সময় পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু কচি (৫)র মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মা মিনারা বেগম (৩৫) কে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের বাড়ি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেলদাখান গ্রামে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে ভাংচুর চালায়। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালক পলাতক রয়েছে।