অবৈধ প্রবেশকারী ১ বিএসএফ সদস্য অস্ত্রসহ আটক
জেলার সান্তাহার উপজেলার বিওপি’র সরলী গ্রামে প্রবেশ করে এক বাংলাদেশী যুবককে মারধোর করার সময় গ্রামবাসী বুধবার অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে। অবৈধ প্রবেশকারী অপর তিন বিএসএফ সদস্য এসময় ১২ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
আটককৃত বিএসএফ সদস্যর নাম শ্যামা শেখর (২২)। সে ভারতের ১৭২ নং লাইয়ের কুড়ি বিএসএফ ক্যাম্পের সিপাহী।
এলাকাবাসী ও বিডিআর সুত্র জানায়, সকাল ১১টার দিকে ওই বিএসএফ’র চার সদস্যরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মাছ ধরতে থাকা এক যুবকের কাছে মাছ দাবি করে। মাছ দিতে অস্বীকৃতি জানালে তারা যুবককে মারধোর করে। এসময় গ্রামবাসী এসে বিএসএফ সদস্যকে আটক করে।
দুপুরের দিকে শ্যামা শেখরকে হস্তান্তরের ব্যাপারে বিডিআর বিএসএফ এর কোম্পাানি পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ এই হস্তান্তরে অস্বীকৃতি জানায়। পরে বিকাল সাড়ে চারটার দিকে ব্যাটালিযন পর্যায়ের পুনরায় বৈঠক অনুষ্ঠিত হয়।
নওগাঁ ২৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান জানান, অবৈধ ভাবে প্রবেশকৃত ওই বিএসএফ সদস্যকে আধাতলা ক্যাম্পের বিডিআর নিরাপদ হেফাজতে নিয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
