২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিডিআর-বিএসএফ গুলি বিনিময়

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বুধবার সকালে বিডিআর-বিএসএফ’র মধ্যে তিনদফা গুলি বিনিময় হয়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি বিমিয়র হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে জেলার রামগড় সীমান্তের কাঁশিবাড়ি এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ট্রাকে করে লোকজন এনে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সংঘর্ষের সূচনা হয়।

সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। উভয় এলাকার লোকজনকে সরিয়ে  অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সীমান্তে বিডিআর-বিএসএফ পাহারা জোরদার করা হচ্ছে। তবে প্রথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতেও বিডিআর-বিএসএফর মধ্যে আরেক দফা গুলি বিনিময় হয়।