২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন শিশুর মৃতদেহ উদ্ধার

রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুলিশ মঙ্গলবার তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুলিশ জানায়, তারা মোহাম্মদপুর থানাধীন শেখেরটেক এলাকা থেকে ১০ মাসের এক শিশু পুত্র এবং

খিলাগাঁও এলাকা থেকে নয় মাসের এক  শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়াও তারা ধানমন্ডি এলাকা থেকে অপর একটি শিশুর মৃতদেহ  উদ্ধার করে।

কিন্তু এ নিহত শিশুদের মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে তা পুলিশ জানাতে পারেনি।