বাবার বিরুদ্ধে মামলা, ছেলে গ্রেফতার
সোনাগাজীতে বাবার বিরুদ্ধে ডাকাতি মামলায় পুলিশ তার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে সোমবার রাতে গ্রেফতার করে।
পারিবারিক সূত্র জানায়, পলিগিরি গ্রামের ওবায়দুল্লাহ’র বিরুদ্ধে সোনাগাজী থানায় ডাকাতি মামলা দায়ের হলে বেশ কিছু দিন ধরে সে পলাতক রয়েছে।
ওবায়দুল্লাহকে ধরতে না পেরে তার ছেলে মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহাঙ্গীর আলম সোহাগকে সোমবার রাতে পড়ার টেবিল থেকে আটক করে পুলিশ। পিতা আত্মসমর্পণ না করলে ছেলেকে ছাড়া হবে না বলে পুলিশ তার পরিবারকে জানিয়েছে। এ অবস্থায় তার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
