র্যাগিং এর দায়ে খুবি'র ১৪ ছাত্র সাময়িক বহিস্কার
র্যাগিং এর অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রকে সোমবার সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্বে তাদের সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ গ্রহন নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ১৪ জন ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কয়েকজন ছাত্রীর উপর র্যাগিং এর নামে শারীরিক নির্যাতন চালায়।
ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ১০ জন ছাত্র এবং তাদের সহযোগিতার জন্য প্রথম বর্ষের চার জন ছাত্রকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রদের অভিবাবকদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
