২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রাম থেকে অপহৃত দুই স্কুল ছাত্রী ২১ দিন পর উদ্ধার

ফেব্র“য়ারির ১৪ তারিখে জেলার চৌদ্দগ্রাম থেকে অপহৃত দুই স্কুল ছাত্রীকে ২১ দিন পর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জানা যায়, উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন গ্রামের প্রবাসী আবু জাহেরের মেয়ে শিউলী আক্তার (১৪) এবং চট্টগ্রামের পটিয়া থানার দারোগা আবু তাহেরের মেয়ে জেসমিন (১৫) গত ১৪ ফেব্র“য়ারি স্থানীয় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। উভয়েই এবার স্থানীয় মিয়া বাজার স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

অন্যদিকে ঘটনার সাথে সংম্লিষ্টতার অভিযোগে অপহৃতাদের পরিবার ঘাসি গ্রামের রতিন্দ্র সেনের ছেলে গৌতম সেন (১৮) এবং বাবুল চন্দ্র ধরের ছেলে বাপ্পির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করলে পুলিশ তাদের মা ও এক ভাইকে গ্রেপ্তার করে এবং গৌতম ও বাপ্পি কোথায় আছে সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা অপহৃতারা জানায়, তারা স্বেচ্ছায় চলে গিয়েছিল এবং গৌতম ও বাপ্পির সাথে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, সোমবার তাদের কোর্টে প্রেরণ করে জবানবন্দী নেওয়া হবে।